গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায়-ছাত্র মজলিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন এক যৌথ বিবৃতিতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে যারা জনগণকে নেতৃত্ব দিয়ে আসছেন, নুরুল হক নুর তাদের অন্যতম। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বারবার হামলা, মামলা ও দমননীতির শিকার হয়েও তিনি যে অদম্য সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। এমন একজন নেতার ওপর পুলিশ ও সেনাবাহিনী মিলে প্রকাশ্য দিবালোকে ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ চালানো দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।প্রশাসনের পক্ষ থেকে যে নগ্ন ফ্যাসিবাদী আচরণ প্রকাশ পেয়েছে, তার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ন্যায়ের পথ পরিহার করে জনগণের উপর দমন-পীড়ন চালানো রাষ্ট্রীয় বাহিনীর কাজ নয়। জনগণের করের টাকায় পরিচালিত প্রশাসন যদি জনগণেরই অধিকার হরণ করে, তবে তা চরম বিশ্বাসঘাতকতার শামিল।তারা আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের এই নীরবতা ও মদদদানের ভূমিকা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। সরকার যদি নীরব থাকে তবে এটি প্রমাণিত হবে যে, রাষ্ট্রীয় সন্ত্রাস কেবল প্রশাসনের নয় বরং সরকারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে সংঘটিত হয়েছে। এর দায় কখনোই সরকার এড়িয়ে যেতে পারে না।বার্তাপ্রেরকমাহমুদুল হাসান ত্বহাকেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস