আল্লামা আশরাফ আলীর ইন্তিকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ

জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ ও সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুর এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

নেতৃদ্বয় বলেন, আল্লামা আশরাফ আলী দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন নির্ভীক দ্বীনের মুজাহিদকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়।

আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমীন।