রংপুরে ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ

রংপুরে ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ

আজ ১১ জানুয়ারি’২২ , মঙ্গলবার, সকাল ১১ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে রংপুর জেলায় দুঃস্থ, অসহায়, দিন মজুর ও শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

রংপুর জেলা সভাপতি রিয়াদ মাহমুদের সভাপতিত্বে ও মহানগরী সভাপতি মুহাম্মাদ ইসমাইলের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি কারী আশরাফুল আলম, মহানগর সভাপতি তৌহিদুর রহমান রাজু, মহানগরী সেক্রেটারি মাওলানা নুরুন্নাবী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিস রংপুর জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।