ছাত্র মজলিসের ১৬ নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল কাশেম।

ঢাকা, ১০ নভেম্বর ২০১২: আজ সকাল ১১টায় ১৬ বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনেম বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল কাশেম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল কাশেম। বক্তব্যের পরে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।