নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের মানববন্ধন

দেশব্যাপী নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্র মজলিসের মানববন্ধন
ঢাকা, ১৬ নভেম্বর: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী ছাত্র মজলিসের নেতাকর্মীদের অন্যায় হয়রানি এবং ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক এস এম মনির ও রমনা থানা সভাপতি আহসান উদ্দিন মোঃ ইয়াকুব সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তি এবং হয়রানি বন্ধের জোর দাবি জানান।