ছাত্র মজলিস শেরপুর জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।
আজ ২৫ অক্টোবর ‘২৪’ (শুক্রবার) স্থানীয় মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শেরপুর জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।
সমাবেশে ২০২৪-‘২৫ সেশনের জন্য শেরপুর জেলা সভাপতি মনোনীত হন মোঃ আল-আমিন
সেক্রেটারি: মোঃ মুহসিনুল ইসলাম
প্রশিক্ষণ সম্পাদক: মোঃ শোয়াইব
বায়তুলমাল সম্পাদক: সোহাইল
অফিস সম্পাদক: আলমগীর হোসাইন
প্রকাশনা সম্পাদক: জুয়েল মিয়া
প্রচার সম্পাদক: রাকিবুল ইসলাম
পাঠাগার সম্পাদক: এমদাদুল হক
ছাত্র কল্যাণ সম্পাদক: রায়হান মিয়া
সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সোহাইল
মনোনীত সভাপতি আল আমিনের সভাপতি ও মনোনীত সেক্রেটারি আশরাফ আলী খানের পরিচালনায় কর্মী সমাবেশে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক এ্যাডভোকেট রফিকুল ইসলাম।
খেলাফত শেরপুর জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগর সাবেক সভাপতি মাওলানা নাজমুস সাকিব, খেলাফত মজলিস শেরপুর জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল আজিজ,সেক্রেটারি মাওলানা আব্দুল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।