কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ERF হলে জুলাই বিপ্লবের স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা শীর্ষক ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ ১৯ জুলাই, ২০২৪ সালের এই দিনে কওমি মাদরাসার শিক্ষার্থীরা বড় ভূমিকা পালন করেছিলেন। যখন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো যখন বন্ধ ঘোষণা করা হয়, আন্দোলন যখন স্থমিত হয়ে পড়েছিল ঠিক সেদিন কওমি মাদরাসার শিক্ষার্থীরা যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, আব্দুল্লাহপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও চট্টগ্রামসহ দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেদিন ২৩জন মাদরাসা শিক্ষার্থী শাহাদাত বরণ করেন।
তাই ১৯ জুলাই কওমি মাদরাসা রেজিস্ট্যান্স ডে সরকারিভাবে ঘোষণা করা এবং প্রতিবছর একইদিনে দেশব্যাপী যেন এই দিনটি উদযাপন করা হয়। আজকের প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে কওমি মাদরাসার প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর পক্ষ থেকে সেই দাবি জানানো হয়েছে।
সঙ্গত কারণে ১৯ জুলাই এর পরিবর্তে আগামী ২ আগস্ট গোলাপবাগ মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বড় আয়োজনের প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ