নরসিংদীতে ইসলামী ছাত্র মজলিসের সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নরসিংদী শহর শাখার উদ্যোগে গতকাল ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার, সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নরসিংদী শহর সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
নরসিংদী শহর সেক্রেটারি মুহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ছাত্র মজলিসের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সহ খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ।