ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।
গত ২৫ অক্টোবর ‘২৪’ (শুক্রবার) স্থানীয় মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন ।
সমাবেশে ২০২৪-‘২৫ সেশনের জন্য হবিগঞ্জ জেলা সভাপতি মনোনীত হন সাইফুল ইসলাম
সেক্রেটারি: হোসাইন আহমদ
মনোনীত সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি হোসাইন আহমদের পরিচালনায় সহযোগী সদস্য সমাবেশে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি প্রভাষক শিব্বির আহমদ,ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম শাহাব উদ্দিন, ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ আবু তাহের,
ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি শিব্বির আহমদ আবির,সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহ,ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাবেক সেক্রেটারী, মুসতাক আহমদ,
সাবেক হবিগঞ্জ জেলা শাখার বাইতুলমাল সম্পাদক হাফিজ জহির উদ্দিন সুহেল, খেলাফত মজলিস বানিয়াচং উপজেলার সহ সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান,আবদুল গাফফার, মুজাহিদ আহমদ, শাহনুর আলম প্রমুখ।