মৌলভীবাজারে ছাত্র মজলিসের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ

**কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত**

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিতে শহরের কোর্ট রোডে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ইকবাল হোসাইন কয়সর, মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ আবদুল কাইউম, জেলা সেক্রেটারি মুহাম্মদ এহসানুল হক, সাবেক জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনূর রশিদ, শহর সেক্রেটারি হাসান আহমদ চৌধুরী, নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইমরান আহমদ কাউসার, ফরহাদ সাইফুল্লাহ, শামসুল ইসলাম, তোয়াহা বিন হোসাইন, আব্দুর রহমান গিলমান প্রমুখ।

পরে একই দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।