ফেনী জেলা ছাত্র মজলিসের সভাপতি সাদ্দাম উদ্দিন, সেক্রেটারি আলী হোসাইন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখা পুনর্গঠন উপলক্ষে স্থানীয় মজলিস মিলনায়তনে গত ৯ অক্টোবর’১৩ বিকাল ৪টায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা সেক্রেটারি মুহাম্মদ সাদ্দাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক এইচ. এম. এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আবদুল হাই, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মাঈনুদ্দীন চৌধুরী, মুহাম্মদ সাইফুল্লাহ ভুইয়া, লক্ষীপুর জেলা সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ। শাখা নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি মুহাম্মদ জাফর, মুহাম্মদ জয়নাল, বাকের হোসাইন প্রমুখ। সমাবেশে ২০১৩-১৪ সেশনের জন্য মুহাম্মদ সাদ্দাম উদ্দিন সভাপতি এবং আলী হোসাইন সেক্রেটারি হিসেবে মনোনীত হন।