প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক এইচ. এম. এরশাদ
কুমিল্লা মহানগর ও জেলা শাখা পুনর্গঠন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগর ও জেলা শাখা পুনর্গঠন উপলক্ষে স্থানীয় মজলিস মিলনায়তনে গত ১১ অক্টোবর’১৩ বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা মুহাম্মদ আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রচার সম্পাদক এইচ. এম. এরশাদ। জেলা সেক্রেটারি মুহাম্মদ উবায়েদ উল্লাহ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা কাজী আসাদ উল্লাহ, খেলাফত মজলিস কুমিল্লা জেলা সেক্রেটারি মাওলানা আবদুল হক আমীনি, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল। আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি , মাওলানা শাহাদাত হোসাইন, মুহাম্মদ ইব্রাহীম খলিল, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।
সমাবেশে ২০১৩-১৪ সেশনের জন্য কুমিল্লা জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীম ও সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান এবং কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মদ উবায়েদ উল্লাহ খান ও সেক্রেটারি মুহাম্মদ আবদুর রশীদ মনোনীত হন।