ক্যারিয়ার গঠনের মাধ্যমে সমাজ বিনির্মাণ করতে হবে: ঢাবিতে নবীন বরণে ছাত্র মজলিস সভাপতি

ক্যারিয়ার গঠনের মাধ্যমে সমাজকে বিনির্মাণ করতে হবে — ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৫ মার্চ ২০১৪, শনিবার সকাল ৯:৩০টায় মজলিস মিলনায়তনে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাওনাকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ বর্তমানে নানা সংকটের মুখোমুখি। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, কিন্তু সেই লক্ষ্য আজও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ ছাত্রসমাজকে যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে হবে। ক্যারিয়ার গঠনের মাধ্যমে সমাজকে বিনির্মাণের আহ্বান জানান তিনি।

শাখা সেক্রেটারি মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর এবং সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ মাসুদ হোসাইন।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আজিজুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এনায়েত রাব্বি একরাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ইলিয়াস আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আব্বাস উদ্দিন প্রমুখ।