লক্ষ্মীপুর জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।
# সভাপতি : ইউসুফ আশরাফ
# সেক্রেটারি : ইয়াসিন আরাফাত হিরন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলা শাখা পুনর্গঠনের লক্ষে আজ ২ অক্টোবর’১৭ শহরস্থ একটি মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ। সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি এইচ. এম আলী আসগর, সাবেক নোয়াখালী জেলা সভাপতি ডা. মুরশিদুল ইসলাম, খেলাফত মজলিস লক্ষ্মীপুর শহর সেক্রেটারি মুহাম্মদ নাসির উদ্দিন, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা খুরশেদ আলম প্রমুখ।
সমাবেশে ২০১৭-১৮ সেশনের জন্য লক্ষ্মীপুর জেলা সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ ইউসুফ আশরাফ, সেক্রেটারি মনোনীত হয়েছেন মুহাম্মদ ইয়াসিন আরাফাত হিরন।