বরিশাল মহানগরী ও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।
আজ ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশে অনূষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ। ২০১৭-১৮ শেসনের জন্য বরিশাল মহানগরী সভাপতি নির্বাচিত হন এস এম জাকির হোসাইন, সেক্রেটারি মনোনিত হন রিয়াজুল ইসলাম রাসেল, বরিশাল জেলা সভাপতি মনোনিত হন মোহাম্মদ মহিব্বুল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ মেহেদি হাসান সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজীজুল হক, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি এটি এম মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহি সদস্য ড. আহমদ আসলাম, বরিশাল মহানগর সভাপতি মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।