হাটহাজারী মাদ্রাসা ছাত্র মজলিসের কর্মী সমাবেশ ও শাখা গঠন ২০১৬

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
হাটহাজারি মাদ্রাসা শাখা গঠন :
মুহাম্মদ বারক হোসাইন – সভাপতি
আলী মুহাম্মদ – সেক্রেটারি
আজ ১৭ অক্টোবর বাদ আসর স্থানীয় মিলনায়তনে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা শাখা গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম । সমাবেশে ২০১৬-১৭ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ মোবারক হোসাইন, সেক্রেটারি মনোনিত হন আলী মুহাম্মদ । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুহাম্মদ সোয়াইব, মুহাম্মদ মামুনুল হক, মুহাম্মদ সাকিল প্রমুখ।