গাজীপুর মহানগরী শাখা পুনর্গঠন
আজ(২৭/১১/১৭) সোমবার সন্ধা ৭:০০ মিনিটে গাজীপুর মহানগরী শাখা পুনর্গঠন উপলক্ষে গাজীপুর মহানগরী কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন
উক্ত সমাবেশে ২০১৭-২০১৮ সেশনের জন্য সভাপতি মনোনীত হন যোবায়ের আহমদ এবং
সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ নাঈম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ রমজান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার এবং খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মুফতি সাইদুর রহমান প্রমুখ।