বাংলাদেশ ইসলামী ছাএ মজলিস সিলেট পশ্চিম জেলার সদর দক্ষিণ থানা শাখার উদ্যোগে এস.এস.সি ও দাখিল ফল প্রার্থীদের নিয়ে গত ৯ মার্চ ২০১৪, মাধবকুন্ডে দিন ব্যাপী এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শাখা সভাপতি আব্দুল হামিদ বখ্ত এর সভাপতিত্বে অনুষ্টিত শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার জেলার সভাপতি মুহাম্মদ খাইরুল ইসলাম, সিলেট পশ্চিম জেলার অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ আদনান জাবির, মাজেদুল ইসলাম মামুন, আ খ ম মহসিন, বড়লেখা থানার সভাপতি জুবায়ের আহমদ, খেলাফত মজলিস সিলাম ইউপি শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গণি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত মজলিস মোগলাবাজার ইউপি শাখার সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, আবু বকর, সাজ্জাদুর
রহমান সাব্বির, জুবেদ আহমদ প্রমুখ।
শাখা সেক্রেটারি মুহাম্মদ বদর উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত শিক্ষা সফরের কর্মসূচীর অন্তর্ভুক্ত ছিল, দারসে কুরআন, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কৌতুক, উন্মুক্ত আসর, পুরস্কার বিতরণী ইত্যাদি। See less