ছাত্র মজলিসের কর্মশালা আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তির প্রেরণা হোক — কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ২০ জুন ২০১৪ আইসিএম হলে নির্ধারিত সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান জাহেলিয়াতপূর্ণ সমাজে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র মজলিসের কর্মীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দুই দিনব্যাপী এ কর্মশালা থেকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জিহাদি প্রেরণায় উজ্জীবিত হয়ে কাজ করার এবং আদর্শ প্রতিষ্ঠায় সর্বাত্মক ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল সোহাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ. এম. এরশাদ, কেন্দ্রীয় প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোলাইমান, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট এবং ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাওনাকুল ইসলাম রনি প্রমুখ।