শহীদ সাইফুলের পরিবারকে ছাত্র মজলিসের আর্থিক সহায়তা ও কেন্দ্রীয় সভাপতির বক্তব্য

শত শহীদের রক্তের বিনিময়ে হলেও জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
-ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু বলেন, এই জালেম সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাধারণ মানুষকে খুন করে ক্ষমতা চিরস্থায়ী করার গভীর ষড়যন্ত্র করছে। তারা ছাত্র মজলিসরে নিরপরাধ কর্মী ঢাকা জেলা সভাপতি শহীদ সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে তার দু’টি কিডনী বিকলাঙ্গ ও ব্রেন ড্যামেজ করে গত ২৮ এপ্রিল ২০১৪ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে।
আজ ২৩ জুন ২০১৪ শহীদ সাইফুলের পরিবারকে নগদ ১ (এক) লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু উপরোক্ত কথা বলেন।
শহীদ সাইফুল ইসলাম ফাউন্ডেশন কতৃক আয়োজিত তার নিজ বাড়িতে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সোহাইল আহমদ, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ. এম. এরশাদ, কেন্দ্রীয় অফিস ও প্রচার মুহাম্মদ সেলিম হোসাইন, খেলাফত মজলিস ঢাকা জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফ আলী প্রমুখ।
আবদুল হাফিজ খসরু আরও বলেন, এই একদলীয় জাহেলী সরকার মানুষের সাথে প্রতারণা করে গত নির্বাচনকে নিয়ম রক্ষার নির্বাচন বললেও জাতিসংঙ্ঘের মহাসচিবের কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কথায় জাতিকে হতাশ করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার আহবান জানান।
তিনি আরও বলেন, সরকার যতই নির্যাতন করবে, যতই মিথ্যা কথা বলবে সাধারণ জনগণ ততই তাদের থেকে কংগ্রেসের মতো মূখ ফিরিয়ে নেবে। এদেশের মানুষ কখনও বুকের রক্ত দিতে কুণ্ঠাবোধ করেনি। প্রয়োজনে শত শহীদের রক্তের বিনিময়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সভাপতি তানজিল আহমদ, জেলা সেক্রেটারি আশিকুল ইসরাম ছানোয়ার, আনিসুর রহমান আনাছ, আবুল বাশার তানভীর প্রমুখ। পরবর্তীতে নেতৃবৃন্দ শহীদের পরিবারের সামগ্রীক খোঁজখবর ও শহীদের কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।— with Selim Hossain and