ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে — এইচ. এম. এরশাদ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে ১৮ জুলাই ২০১৪ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ. এম. এরশাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে এইচ. এম. এরশাদ বলেন, পবিত্র রমযান মাসে আমরা স্বাভাবিকভাবে সেহরি ও ইফতার করতে পারলেও ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনেরা নিরাপদে ইবাদত পালনের সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, ফিলিস্তিনের পাশাপাশি চীন ও মিয়ানমারের মুসলমানদের ওপরও নির্যাতন চলছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, খুন, গুম, হত্যাসহ বিভিন্ন মানবিক সংকট থেকে মুক্তি পেতে হলে আল্লাহর পথে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক একেএম মাহবুবুল আলম, সেক্রেটারি মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এটিএম মোজাহিদুল ইসলাম, সাবেক মহানগর সভাপতি অধ্যাপক আমিনুল হক, মাওলানা জিয়াউল ইসলাম এবং মাওলানা আবদুর রাজ্জাক সিকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজ সভাপতি তানভীর হোসাইন, বি.এম. কলেজ সভাপতি আকবর হোসাইন, জাহিদ হাসান, শাহ পরান প্রমুখ।