ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ ও সেক্রেটারি সেলিম হোসাইন

কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০১৪ সম্পন্ন, সভাপতি সোহাইল আহমদ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০১৪-এর সমাপনী অধিবেশন গত ১২ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার রাজধানীর মাহবুব আলী ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিদায়ী কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীরে মজলিস ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

সম্মেলনে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, তাওহীদুল ইসলাম তুহিন, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীমা বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম, পীরজাদা মাওলানা সৈয়দ ফিরদাউস বিন ইসহাক, ডা. আবদুল্লাহ খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক শাহিদুল ইসলাম ইউনুস, কেন্দ্রীয় প্রচার, প্রকাশনা ও তথ্য সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান মাজহারী এবং অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

সম্মেলনের সমাপনী অধিবেশনে সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৪–২০১৫ সেশনের জন্য সোহাইল আহমদ কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং মুহাম্মদ সেলিম হোসাইন সেক্রেটারি জেনারেল মনোনীত হন। পরে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ. এম. এরশাদ, সদ্যবিদায়ী কেন্দ্রীয় প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সোলাইমান, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মোহসীন উদ্দিন মাহমুদ, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান খান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাস্টার কে. এম. জুলহাস, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক প্রভাষক মাসুদ হোসাইন, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ আজিজুল হক, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি খালেদ আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি প্রভাষক ফজর আলী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি অধ্যাপক এইচ. এম. শামীম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।