পটুয়াখালী জেলা ও শহর শাখা পুনর্গঠন
গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার শহরস্থ আইসিএম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী জেলা ও শহর শাখার উদ্যোগে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস্ বিষয়ক সম্পাদক এইচ. এম. এরশাদ।এতে ২০১৪-২০১৫ সেশনের জন্য পটুয়াখালী জেলার সভাপতি মনোনিত হন নূরুল আমিন আজাদী ও সেক্রেটারি মনোনিত হন এইচ. এম. বেলাল হোসাইন, শহর সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হাসান মুঈন ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ আবদুল হালিম, বরগুনা জেলা সভাপতি মনোনিত হন ফেরদাউস কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, খেলাফত মজলিসের বরগুনা জেলা নির্বাহী সদস্য অধ্যাপক গাজী আবদুল মান্নান, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য অধ্যাপক মোতালেব বিশ্বাস, জেলা সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে এইচ. এম. এরশাদ বলেন, দেশের বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র মজলিসের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আদর্শ চরিত্র ও নৈতিকতা অর্জন করে জাতীয় জীবনে মেধার স্বীকৃতি অর্জন করতে হবে।