ইসলামী ছাত্র মজলিসের ময়মনসিংহ মহানগর শাখা পুনর্গঠন সম্পন্ন

ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগর শাখা পুনর্গঠন সম্পন্ন।
২৫ অক্টোবর ‘২৪’ (শুক্রবার) ময়মনসিংহ বড় মসজিদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।
সমাবেশে ২০২৪-‘২৫ সেশনের জন্য ময়মনসিংহ মহানগর শাখা সভাপতি মনোনীত হন মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু সেক্রেটারি: মিজানুর রহমান
প্রশিক্ষণ সম্পাদক: মোঃ শরিফুল কাদের সামি
বায়তুলমাল সম্পাদক: সালমান ফারসি
অফিস সম্পাদক: আলমগীর হোসাইন
প্রচার সম্পাদক: মিজানুর রহমান
মনোনীত সভাপতি রাশেদুল ইসলাম রঞ্জু ও মনোনীত সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক এ্যাডভোকেট রফিকুল ইসলাম।
খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি যোবায়ের আহমদ, ছাত্র মজলিস ময়মনসিংহ মহানগর সাবেক সভাপতি নাজমুস সাকিব, শ্রমিক মজলিস ময়মনসিংহ জেলা সভাপতি কবি আশরাফ সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।