হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন
গত ২৮ সেপ্টেম্বর ২০১৪ নগরের আইসিএম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ। এতে ২০১৪-২০১৫ সেশনের জন্য জেলা সভাপতি মনোনীত হন মাহমুদুল হাছান কিবরিয়া ও সেক্রেটারি মনোনীত হন নুরুল ইসলাম কুহিনুর।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরী সভাপতি শিব্বির আহমদ, জেলা সাবেক সভাপতি এহতাশামূল হক শামিম, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান।