ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখা পুনর্গঠন
১ লা অক্টোবর’১৪, বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখা পুনর্গঠন উপলক্ষে শহরস্থ থানাপাড়া মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ। উক্ত সমাবেশে ২০১৪-২০১৫ সেশনের জন্য কুষ্টিয়া জেলা সভাপতি মনোনিত হন মুহাম্মদ আইউব আলী, সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ রাজিবুল ইসলাস রুমন। শহর সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ শরিফুল ইসলাম এবং সেক্রেটারী মনোনীত হন সাগর আহমেদ।