কবি ফররুখ দিবস উপলক্ষে ছাত্র মজলিসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কবি ফররুখ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কবি ফররুখ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ২৪ অক্টোবর ২০১৪, শুক্রবার সকাল ৯:১৫ মিনিটে মহানগর মজলিস মিলনায়তনে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু।

অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের সাহিত্য, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।