ছাত্র মজলিস ঢাকা মহানগরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন
.
আজ ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, পল্টনস্থ কেন্দ্রীয় মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শাখা সমূহ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ। এতে ২০১৫-২০১৬ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ইলিয়াস আহমদ, সেক্রেটারি মনোনীত হন মনসুরুল আলম মনসুর, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ ফরিদ উদ্দিন ও সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ শওকত আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও সেক্রেটারি মনোনীত হন যথাক্রমে মুহাম্মদ এনায়েত রাব্বি একরাম ও এনামুল হক সাদী।
.
এদিকে বিকেল ৫ টায়, বিজয়নগরস্থ মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত ছাত্র ও সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এবং ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ আজিজুল হক, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদ হোসাইন প্রমুখ।