পটুয়াখালী জেলা ও শহর ছাত্র মজলিস পুনর্গঠন ২০১৫-২০১৬

পটুয়াখালী জেলা ও শহর পুনর্গঠন সম্পন্ন
গত ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার শহরস্থ আইসিএম মিলনায়তনে পটুয়াখালী জেলা ও শহর শাখার উদ্যোগে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন সম্পন্ন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ। সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের জন্য পটুয়াখালী জেলার সভাপতি মনোনিত হন এইচ.এম.বেলাল হোসাইন ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ আহসানুল্লাহ। শহর সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ আবদুল হালিম ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সাধারন সম্পাদক এডভোকেট হেলাল উদ্দিন, অধ্যক্ষ কামরুল আহসান, খেলাফত মজলিসের জেলা শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোতালেব বিশ্বাস, জেলা সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন প্রমূখ।