হবিগঞ্জ জেলা ছাত্র মজলিসের কমিটি পুনর্গঠন ও সদস্য সমাবেশ ২০১৫

হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন
গত ১৭ সেপ্টেম্বর’১৫ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠনের লক্ষে জেলা আইসিএম মিলনায়তনে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।
সমাবেশে ২০১৫-১৬ সেশনের জন্য হবিগঞ্জ জেলা সভপতি হিসেবে মাহমুদুল হাসান কিবরিয়াকে মনোনিত করেন। পরে নব মনোনিত সভাপতি সদস্যদের পরামর্শের ভিত্তিতে নুরুল ইসলাম কোহিনুরকে সেক্রেটারি মনোনিত করেন।
এদিকে বিকাল ৪টায় আমির চাঁন কনফারেন্স হলে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ। সেক্রেটারি নুরুল ইসলাম কোহিনুরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম। বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি মাওঃ শিব্বির আহমদ, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল কাইয়ূম জাকী, মাওঃ মখলিছুর রহমান, শিব্বির আহমদ আবির, মো. আশিকুল ইসলাম প্রমুখ। নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বানিয়াচং উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি হাফেজ শিব্বিরি আহমদ আরজু।