নোয়াখালী জেলা ছাত্র মজলিস পুনর্গঠন সম্পন্ন

নোয়াখালী জেলা শাখা পুর্নগঠন
গত ১৮ সেপ্টম্বর’১৫ নোয়াখালী জেলা শাখা পুর্নগঠনের লক্ষে জেলা আইসিএম মিলনায়তনে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ আজীজুল হক। সসমাবেশে ২০১৫-১৬ সেশনের জন্য নোয়াখালী জেলা সভাপতি মনোনীত হন মুহাম্মদ মুরশিদুল ইসলাম, সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা শহিদ উদ্দীন মকিম, মুহাম্মদ ইউনুস। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ আবু সাঈদ প্রমূখ।