শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিস পুনর্গঠন সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণগঠন সম্পন্ন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণগঠন উপলক্ষ্যে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূর্ণগঠন কাজ পরিচালনা করেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৫-২০১৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ ইউসুফ আলী ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ খসরুল আলম।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক, সিলেট পূর্ব জেলা সভাপতি খায়রুল ইসলাম, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুর রব, সিরাজুল ইসলাম প্রমুখ।