কক্সবাজার জেলা ছাত্র মজলিস পুনর্গঠন সম্পন্ন

কক্সবাজার জেলা শাখা পূণর্গঠন সম্পন্ন:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কক্সবাজার জেলা শাখা পূর্ণগঠনের লক্ষে আজ ১৮ অক্টোবর রোজ রবিবার
বিকাল ৪. টায় স্থানীয় আই সি এম মিলনায়তনে এক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পূণর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব সোহাইল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট
মাওলানা মুহাম্মদ শায়খুল ইসলাম। সমাবেশে ২০১৫-১৬ শেসনের জন্য কক্সবাজার জেলা সভাপতি ও সেক্রেটারি মনোনীত হন যথাক্রমে খান মুহাম্মদ ফারুক ও মুহাম্মদ ইমরান উদ্দীন। উক্ত
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ নাহিদ, মুহাম্মদ আবুল কাশেম প্রমুখ।