কুমিল্লা জোনাল দায়িত্বশীল শিক্ষা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ১৫ জানুয়ারি ২০১৬ কুমিল্লা জোনের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাস্টার সাইফুদ্দীন, খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আবু সালমান, লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি গোলাম মোস্তফা এবং লক্ষ্মীপুর পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ নাসির উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা জেলা সভাপতি মুহাম্মদ ওবায়েদ উল্লাহ, লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহাম্মদ আলী আজগর, নোয়াখালী জেলা সভাপতি মুহাম্মদ মুরশেদুল ইসলাম, ফেনী জেলা সভাপতি মুহাম্মদ সাদ্দাম উদ্দীন, কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মুহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ।