সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

সুনামগন্জ জেলা শাখার কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত।
ধর্মহীন শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ অবিলম্বে বাতিল করতে হবে – কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেছেন, সরকারের ধর্মহীন ও বিতর্কিত শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে । অন্যথায় ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র মজলিস বরাবরের মতো দুর্বার আন্দোলন গড়ে তুলবে । ৩ জুন ২০১৬ প্রেসক্লাব মিলনায়তনে সুনামগন্জ জেলা ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভায় কেন্দ্রীয় সভাপতি উপরোক্ত কথা বলেন । জেলা সভাপতি আতাউল হকের সভাপতিত্বে ও শাহ কামাল সাজুর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ছদরুল আমীন, সাবেক জেলা সভাপতি ও জেলা খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, খেলাফত মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মো. মোস্তফা কামাল, সদর ছাত্র মজলিস সভাপতি শরীফ মাহমুদ ।অন্যান্রদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগন্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, ফরহাদ হোসেন লায়েক, প্রমূখ ।