জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৭ জুন ২০১৬ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি এনায়েত রাব্বি একরামের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আজীজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনসুরুল আলম মনসুর, ঢাকা জেলা সভাপতি মুহাম্মদ ওবায়েদুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মুহাম্মদ অলিউল ইসলাম।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।