ছাত্র মজলিস মিরপুর জোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্কুলের পাঠ্যবইয়ে গরুকে দেবতা আর পশু বলি দেয়ার শিক্ষা দেয়া হচ্ছে – ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
শিশু-কিশোরদের সিলেবাসে হিন্দুত্ব ও যৌনতার পাঠ অন্তর্ভূক্ত করা হয়েছে। স্কুলের পাঠ্যবইয়ে গরুকে দেবতা আর পশু বলি দেয়ার শিক্ষা দেয়া হচ্ছে। ধর্মহীন লাগামহীনতা ও অশ্লীলতা-যৌনতা দিয়ে ভরে ফেলা হয়েছে এদেশের শিক্ষা সিলেবাস। সিংহভাগ মুসলমানের দেশে একদল মুরতাদ প্রকাশ্যে-দিবালোকে এসব অপকর্ম করে যাচ্ছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে মেধাহীনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এদেশের শিক্ষাব্যবস্থাকে। ক্ষমতাসীনদের এসব অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। একটি সুন্দর ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র মজলিস কর্মীদেরকে মেধা ও যোগ্যতায় আরও বলিষ্ট হয়ে গড়ে উঠতে হবে। আজ ২০ রমজান, ২৬ জুন ২০১৬, রবিবার, রাজধানী ঢাকার মিরপুরস্থ আল-কুরআন একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মিরপুর জোনের উদ্যোগে আয়োজিত ‘মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ। মিরপুর জোন তত্তাবধায়ক এবং ঢাকা মহানগরী উত্তরের অফিস ও বায়তুলমাল সম্পাদক কাজী মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিস ঢাকা মহানগরী সহ-সভাপতি ডা. মোহাম্মদ রিফাত হোসেন মালিক, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ রমজান আলী, আল-কুরআন একাডেমির প্রিন্সিপাল অধ্যাপক মুহাম্মদ যাবেদ আলী, শ্রমিক মজলিস নেতা আবুল কালাম আজাদ। কাফরুল থানা সভাপতি কাজী ফুরকান হামিদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণখান থানা সভাপতি আজীজ উল্লাহ আহমদি, মাওলানা শফিকুল ইসলাম, ডা. আরিফ আহমদ প্রমূখ।