চাঁদপুর শহর ছাত্র মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২২ রমযান, ২৮ জুন ২০১৬, মঙ্গলবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুহাম্মদ তাকী আবদুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আজীজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলার সাবেক নির্বাহী সভাপতি মুহাম্মদ বুরহান উদ্দিন সিদ্দীকি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলার সাবেক সভাপতিদের মধ্যে ফারুক মুহাম্মদ নুয়াইম, মাওলানা কবির আহমদ এবং মাওলানা কবির হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সাব্বির আহমদ, আবদুল মান্নান, নুরে আলম প্রমুখ।