শহীদ আরমান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শহীদ আরমানের চেতনায় উজ্জিবিত হয়ে সেকুলার শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল সহ নাস্তিক, মুরতাদ ও ইসলাম বিরোধী আন্দোলনে ছাত্র মজলিসের কর্মীদের সক্রীয় ভূমিকা রাখতে হবে।- মুহতারাম কেন্দ্রীয় সভাপতি।
গতকাল ৩০ জুন’ ২০১৬ বৃহঃবার, বিকাল ৫.০০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম হোসাইন।
ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাইফুর রহমানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রমনা থানা সভাপতি আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ি থানা সভাপতি কে,এম ইমরান হোসাইন, কদমতলী থানা সভাপতি তানভীর আহমেদ, শ্যামপুর থানা সভাপতি নফর শেখ, হাসান শাহরিয়ার প্রমুখ।