ঢাকা মহানগরী ছাত্র মজলিসের বার্ষিক সদস্য সমাবেশ ও উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন ২০১৬

ঢাকা মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশ অনুষ্ঠিত
সনদের স্বীকৃতির নাম করে সরকার কওমি মাদরাসা
সমূহকে নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছে -ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেছেন- সংখ্যাগরিষ্ট মুসলমানদের দেশ বাংলাদেশের তরুণ প্রজন্ম ও ছাত্র সমাজকে অত্যন্ত সুকৌশলে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। লাগামহীন মাদক আর ভারতীয় অপসংস্কৃতির আগ্রাসনে দিকভ্রান্ত নতুন প্রজন্ম। দিনদিন শিক্ষা প্রতিষ্ঠান ও campusগুলোতে বাড়ছে সন্ত্রাস আর তা-ব। সরকার দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে জিম্মি রাখা হয়েছে সাধারণ ছাত্রদের। অপরদিকে সনদের স্বীকৃতির নাম করে সরকার কওমি মাদরাসা সমূহকে নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছে। দেশের মানুষের ঈমান-আক্বিদা ও তাহযিব তামাদ্দুন রক্ষা এবং ছাত্র সমাজের মৌলিক অধিকার আদায়ের জন্য ছাত্র মজলিস কর্মীদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকল প্রকার অন্যায় ও জুলুমের মোকাবেলায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ ৯ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল সাড়ে দশটায়, ঢাকা মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদায়ী সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সদস্য সমাবেশে ঢাকা মহানগরী শাখা পুনর্গঠন করা হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন নবনির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক। সদস্য সমাবেশে উপস্থিত সদস্য ভাইদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মনসুরুল আলম মনসুর, সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ তাইফুর রহমান। মহানগরী উত্তরের সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ মনির হোসাইন, সেক্রেটারি মনোনীত হন মুহাম্মদ আবদুল গাফফার। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত সভাপতি মনসুরুল আলম মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সমাবেশের সমাপনী অধিবেশনে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, মাওলানা সোহাইল আহমদ ও সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি মুহাম্মদ রমজান আলী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, আফসার উদ্দীন হাওলাদার ও কাজী মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।