ছাত্র মজলিস পটুয়াখালী শহর ও জেলা শাখা পুনর্গঠন
আজ 18 সেপ্টেম্বর ’2016 রবিবার , বেলা 11 টায় পটুয়াখালী হক মঞ্জিল মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পটুয়াখালী শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 2016-2017 সেশনের জন্য পটুয়াখালী শহর ও জেলা শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক । পটুয়াখালী জেলা সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে পটুয়াখালী শহর সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ আবদুল হালিম , সেক্রেটারি মনোনীত হন শাহীন আহমেদ । পটুয়াখালী জেলা সভাপতি মনোনিত হন মুহাম্মদ বেলাল হোসাইন ও সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ আহসান উল্লাহ ।
উক্ত সহযোগী সদস্য সমাবেশে অন্যান্যের উপস্থিত ছিলেন বরগুনা জেলা সভাপতি মুহাম্মদ ফেরদাউস কবির, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, মুহাম্মদ আবু রায়হান, মুহাম্মদ মশেউর রহমান, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ রুহুল আমীন, মুহাম্মদ মেহদী হাসান প্রমুখ।