বরিশাল মহানগরী ও জেলা শাখা পুনর্গঠন
আজ ১৯ সেপ্টেম্বর’ ২০১৬ সোমবার নগরীর
আইসিএম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র
মজলিস বরিশাল মহানগরী শাখার উদ্যোগে এক
সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন
পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক ।
২০১৬-২০১৭ সেশনের জন্য সদস্যদের
প্রত্যক্ষ ভোটে বরিশাল মহানগরীর সভাপতি
নির্বাচিত হন মুহাম্মদ জাকির হোসাইন, সেক্রেটারি
মনোনিত হন মুহাম্মদ মুহিব্বুল্লাহ, জেলা সভাপতি
মনোনীত হন মুহাম্মদ নুরুল আমীন আজদী ও
সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ মেহেদী
হাসান।
উক্ত সদস্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বরিশাল মহানগরীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম শাহজাহান, খেলাফত মজলিস বরিশাল মহানগরী
সেক্রেটারি অধ্যাপক মুয়াজ্জম হোসেন, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সভাপতি এইচ এম শামিম আহমদ, অধ্যাপক মোজাহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জিয়াউল ইসলাম,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর সাবেক সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক সিকদার, সাবেক বরিশাল জেলা সভাপতি আরিফুর রহমান, রিয়াজুল ইসলাম, ছিদ্দিকুর রহমান প্রমুখ।