খুলনা মহানগরী ও জেলা ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত ২০১৬

ছাত্র মজলিস খুলনা মহানগরী ও জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত ।
আজ 22 সেপ্টম্বর ‘ 2016 বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগরী ও জেলা শাখার উদ্যোগে বার্ষিক সহযোগী সমাবেশেষ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 2016-2017 সেশনের নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ইলিয়াছ আহমাদ ।
2016-2017 সেশনের জন্য খুলনা মহানগরীর সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ ফয়জুল্লাহ সিদ্দীকি এবং সেক্রেটারি মনোনিত হন মাশরাফুল আলম, খুলনা জেলা সভাপতি মনোনিত হন মুহাম্মদ শাহীন শেখ এবং সেক্রেটারি মনোনিত হন মুহাম্মদ সাজ্জাদুল্লাহ রায়হানী ।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের খুলনা জোন পরিচালক মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, খুলনা মহানগর খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ নাসির উদ্দীন,ছাত্র মজলিসের খুলনা মহানগর সাবেক সভাপতি ও খুলনা জোনের সহকারী পরিচালক ইমদাদুল্লাহ আজমী ডালিম প্রমূখ ।