সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ ও পুনর্গঠন ২০১৬

সুনামগঞ্জ জেলা শাখা পুনর্গঠন :
বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
আজ 22 সেপ্টেম্বর’ 2016 বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক ।
২০১৬-২০১৭ সেশনের জন্য সভাপতি মনোনীত হন মুহাম্মদ আতাউল হক , সেক্রেটারি মনোনীত হন শাহ কামাল শাজু ।
উক্ত সহযোগী সদস্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি শাখাওয়াত হোসেন মহন, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমীন জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন , জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আকতার হোসাইন আতিক, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ, জেলা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান প্রমুখ।