ছাত্র মজলিসের প্রতিটি জনশক্তিকে ন্যায় প্রতিষ্ঠায় অনুসরণীয় হতে হবে -কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক বলেন বর্তমান নৈতিকতা বর্জিত সমাজ ব্যবস্থায় হতাশায় আচ্ছাদিত ছাত্র সমাজকে কলুষমুক্ত রাখতে ছাত্র মজলিসের প্রতিটি জনশক্তিকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যেতে হবে। ছাত্র মজলিস তার প্রতিষ্ঠা লগ্ল থেকে যেভাবে অন্যায় অবিচারের বিরূদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে এবং সর্বদা সোচ্ছার থেকে তার আদর্শ দিয়ে ছাত্র সমাজকে বিভিন্ন অপশিক্ষার বিরূদ্ধে জাগ্রত করছে। তাই ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল কাফেলা হিসেেেব প্রতিটি জনশক্তিকে শোষন, জলুম, নৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের ঊর্ধ্বে থেকে আদর্শ মানুষ, সমাজ গঠন ও ন্যায় প্রতিষ্ঠায়
অনুসরণীয় হতে হবে।
আজ ২৩ সেপ্টেম্বর’১৬ শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে সিলেট মহানগরী, জেলা ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে দারসূল কুরআন, শাখাসমূহের বার্ষিক রিপোর্ট পেশ, শাখা পুনর্গঠনসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। শাখা সমূহের পুনর্গঠন সম্পন্ন করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ।
২০১৬-১৭ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরী সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহীন ও সেক্রেটারি মনোনিত হন আফজাল
হোসাইন কামিল, সিলেট পূর্ব জেলার সভাপতি নিযুক্ত হন বিলাল আহমদ চোধুরী ও সেক্রেটারি মনোনিত হন জারির হোসাইন, পশ্চিম জেলার সভাপতি নিযুক্ত হন সৈয়দ আদনান জাবির ও সেক্রেটারি মনোনিত হন
জাকির হোসেন সাঈদ, শাবিপ্রবির জেলার সভাপতি নির্বাচিত হন খসরুল আলম ও সেক্রেটারি মনোনিত হন আলফাজ আহমদ । সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ
ইসহাকের সভাপতিত্বে এবং পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম,পশ্চিম জেলা সভাপতি আহমদ মাহফুজ আদনান ও শাবিপ্রবির সভাপতি ইউসুফ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যরাখেন, খেলাফত মজলিস সিলেট বিভাগীয়
তত্ত্বাবধায়ক কে এম নজরুল ইসলাম ও সহকারী তত্ত্বাবধায়ক ডা. আবু হাসিন, সিলেট জেলা সভাপতি সৈয়দ মোশাহিদ আলী, সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ সভাপতি আব্দুল হান্নান
তাপাদার, অধ্যক্ষ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা রওনক আহমদ, সিলেট জেলা সহ সধারণ সম্পাদক
মাওলানা মখলিছ্রু রহমান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ, পূর্ব জেলার সাবেক সভাপতি মাওলানা ফয়ছল
তালুকদার, শাবিপ্রবি সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট মহানগরী সাবেক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পশ্চিম জেলার সাবেক
সেক্রেটারি মুহাম্মদ তাহের আবদুল্লাহ, ইবির সাবেক সেক্রেটারি খায়রুল ইসলাম, সিলেট পশ্চিম জেলার সাবেক বায়তুলমাল সম্পাদ দিলওয়ার হাসান রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মানছুরুল হাসান, মোহাম্মদ নাসিরুদ্দীন, ছালেহ ছাহমদ ছায়েম, মো: তৌফিকুজ্জামান, বশির উদ্দিন, কয়সর
আহমদ কাওসার, মুহাম্মদ শাবাজ মিয়া, মঈনুল হক, শাহাবুদ্দীন, আব্দুর রব, শামসুজ্জামান সাজু, আসাদুর রহমান, সাদিকুর রহমান, মাহবুব আবেদীন মোহন,
মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, লিটন আহমদ জুম্মান, জাবের আল হাসান, সাইফুল ইসলাম জলিল, নাঈম উদ্দিন তাপাদার প্রমূখ ।