হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন
আজ 25 সেপ্টম্বর’ 2016 রবিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় ।জেলা সভাপতি মাহমুদ হাসান কিবরিয়া এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক
2016-2017 সেশনের সভাপতি মনোনিত হন শিব্বির আহমদ আবির এবং সেক্রেটারি মনোনিত হন মুস্তাক আহমেদ । উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. আবদুল করিম, সাবেক কেন্দ্রীয় প্র্রতিনিধ পরিষদ সদস্য ও নারায়নগন্জ মহানগরী সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সাবেক হবিগন্জ জেলা সভাপতি নুরুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ও খেলাফত মজলিসের হবিগন্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকী, হবিগন্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক এড.ছারওয়ার রহমান চৌধুরী শামীম, সাবেক জেলা সেক্রেটারি খলিলুর রহমান টিপু, নুরুল ইসলাম কোহিনুর।