ঢাকা মহানগরী উত্তর ছাত্র মজলিসের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত ।
আজ ৭ অক্টোবর ২০১৬ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ মনির হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার এর পরিচালনায় উক্ত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক ।
উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহনগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ মনসুরুল আলম মনসুর, ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার।
সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন মহানগরী উত্তরের অফিস ও বায়তুলমাল সম্পাদক কাজি জহিরুল ইসলাম, খেলাফত মজলিস উত্তরা মডেল টাউন শাখার সেক্রেটারি আবদুর রহিম মনজু, প্রমুখ