খুলনায় ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আজ 02 ডিসেম্বর ‘ 2016 শুক্রবার বাংলাদেশ ইসলালী ছাত্র মজলিস খুলনা মহানগরীতে বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয় ।
মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর উপর বর্বরোচিত গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম সোচ্চার হোন
-মাওলানা সাখাওয়াত হোসাইন
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন মায়ানমারে নিরস্ত্র, নিরীহ রোহিঙ্গা মুসলিম নাগরিকদের উপর শাসক গোষ্ঠী ও বৌদ্ধ সন্ত্রাসীদের কর্তৃক যে অমানবিক অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে তা পৃথিবীর সকল জুলুম কে হার মানাচ্ছে। মায়ানমারে মুসলিম জনগোষ্ঠীর উপর বর্বরোচিত গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম সোচ্চার হোন। আজ রোহিঙ্গা মুসলিমদের ঘরবাড়ী জ্বলছে, পুড়ছে মানুষ। উগ্র বৌদ্ধদের আগ্রাসনে অকাতরে প্রাণ হারাচ্ছে নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজারো মুসলিম। কোথায় আজ মানবতা? কোথায় ওআইসি? কি করছে জাতিসংঘ? মায়ানমার যেন এক লাশের মিছিলে রূপ নিয়েছে। নিরীহ মুসলমানদের উপর অন্যায় ভাবে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন সব ধরনের হত্যা যজ্ঞ ও ধ্বংস লীলা বন্ধ করে মানুষের জান ও মালের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। আজ ২ডিসেম্বর’১৬ রোজ শুক্রবার, বাদ জুম’আ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত মায়ানমারে সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে মুসলিম গণহত্যার প্রতিবাদে দোলখোলা ইসলামপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন। নগর সভাপতি এস.এম.ফয়জুল্লাহ সিদ্দিকী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের খুলনা জোন পরিচালক মাওঃআইয়ুব আলী,খেলাফত মজলিসের মহানগর ও জেলা সভাপতি যথাক্রমে মাওঃগোলাম কিবরিয়া ও মাওঃ এমদাদুল হক, মাওঃ নাসির উদ্দীন,হাঃ মাওঃ অালী আহমাদ,রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ অাব্দুল্লাহ যোবায়ের। জেলা সেক্রেটারী সাজ্জাদুল্লাহ রায়হানী-এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম, ইমদাদুল্লাহ আজমী ডালিম, হাঃ ওয়াহিদুজ্জামান, শেখ মিজানুর রহমান, ছাত্র মজলিসের জেলা সভাপতি মোঃ শাহীন শেখ,নগর সেক্রেটারি মাশরুফুল আলম,আরো উপস্থিত ছিলেন মোঃ তানিমুল ইসলাম ত্বহা,মোঃ তামিম হাসান, মোঃরফিকুল ইসলাম,জাকারিয়া, আঃরহমান,রকিবুল ইসলাম,আবদুল্লাহ আল মামুন,মোঃ সাজ্জাত হোসেন প্রমুখ।