গোয়াইনঘাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ২১ মে ২০১৭, রোববার স্থানীয় অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মহসিন উদ্দিনের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি সাহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচ. এম. খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, ইডেন গার্ডেন কলেজের প্রিন্সিপাল আ. ন. ম. ইয়াহইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি কাজী মাওলানা শরিফ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর সভাপতি আল আনহার হামিদ, গোয়াইনঘাট উপজেলা উত্তর সভাপতি মুহাম্মদ তানজিল হোসেন, গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইলিয়াস আহমদ, গোলাপগঞ্জ পৌর সভাপতি সাইফুর রহমান সয়েফ, খেলাফত মজলিস ফতেহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা গোলজার আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আমিরুল ইসলাম আমিন এবং শাখা বায়তুলমাল সম্পাদক মাহফুজুর রহমান ফাহিম প্রমুখ।