লক্ষ্মীপুরে ছাত্র মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০১৭

লক্ষ্মীপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মানের জন্যই রোযা ফরজ করা হয়েছে ——– ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে রোযা যা আল্লাহ তা’য়ালা আমাদের জন্য ফরজ করেছেন আর এই ফরজ করার কারন আল্লাহ্ বলেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার আমরা মুত্তাকি হওয়ার জন্যই রোযা ফরজ করেছেন এই ফরজিয়ত কেবল ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্ক নয় বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল খেত্রে তাকওয়া ভিত্তিক আমাদের চলতে হবে এবং আমাদের সমাজ কে তাকওয়ার ভিত্তিতে গঠন করতে হবে ।
গতকাল 11 জুন 2017 রবিবার লক্ষ্মীপুর জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক উপরক্ত কথা গুলি বলেন ।
লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ আশরাফের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ সুয়াইব উদ্দীন সোহাগের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবু সালমান
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আলী আসগর, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ মুরশিদুল ইসলাম, খেলাফত মজলিস লক্ষ্মীপুর পৌর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, ইয়াসিন আরাফত হিরন সহ প্রমূখ ।